ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • লালমোহনে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ: শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত

    লালমোহনে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ: শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধির স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দিয়ে এমপিওভূক্তির আবেদন করায় ভোলার লালমোহনের ‘কুন্ডের হাওলা রশিদিয়া দাখিল মাদ্রাসা’র এমপিও স্থগিত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

    গত ২৬ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্থাগিতাদেশ দেয়া হয়। মাদ্রাসাটির সুপারের এক আত্মীয়কে অর্থের বিনিময়ে সহকারী গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দিতে এমন জাল-জালিয়াতির আশ্রয় নেন সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি। যার ফলে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা। 

    তবে জাল-জালিয়াতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিওভূক্তির আবেদনের বিষয়টি অস্বীকার করে মাদ্রাসার সুপার মাওলানা মো. বশির উল্যাহ বলেন, একটি কুচক্রিমহল তার ও সভাপতির স্বাক্ষর নকল করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সহকারী গ্রন্থাগারিকের এমপিওর আবেদন করে। সুপার মো. বশির উল্যাহর বিরুদ্বে মাদ্রাসার টিউশনির টাকা আত্নসাত সহ নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। 

    নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলেন, আমরা নিয়োগ প্রক্রিয়ার সাথে কোনভাবেই জড়িত নয়। কখন, কোথায় কাকে নিয়োগ দেয়া হচ্ছে তা আমরা কখনও জানতে পারিনাই। সভাপতি, সুপার ও নিয়োগ কমিটি মিলে নিয়োগ প্রক্রিয়া করে থাকেন। তাদের অনিয়মের কারনে আজ আমরা বেতন পাচ্ছি না। আমাদের অপরাধ কি? কেন আমরা বেতন ভাতা থেকে বঞ্চিত? মুসলমানদের ধর্মীয় উৎসব গত কুরবানীর ঈদে আমরা বেতন ভাতা থেকে বঞ্চিত হয়েছি। কুরবানীর ঈদের সময় পরিবার পরিজন নিয়ে অনেক কস্টে কাটিয়েছি। যাদের অনিয়মের কারনে পুরো মাদ্রাসার বেতন বন্ধ হয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক। 

    এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি হেদায়েতুল ইসলাম মিন্টুর নাম্বরে বারবার রিং দিলে তা তিনি তা রিসিভ করেননি, এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ