ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে ১৩ কেজি গাঁজাসহ ৩ জন আটক

    লালমোহনে ১৩ কেজি গাঁজাসহ ৩ জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

    তারা হলেন- লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর গ্রামের রিপন (২৫), ইলিয়াছ (২৩) ও আলাউদ্দিন (৩০)।

    এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা মামলা দায়ের করা হয়েছে। 
    লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ রিপন, ইলিয়াছ ও আলাউদ্দিন নামে তিনজনকে আটক করা হয়। তবে মাদকের মূল হোতা হান্নান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ