ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পুলিশের সাংবাদিকতা নিয়ে ক্ষেপেছেন ফখরুল

    পুলিশের সাংবাদিকতা নিয়ে ক্ষেপেছেন ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের সাংবাদিকতা নিয়ে কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন পুলিশ সাংবাদিকতা করে তখন বুঝতে হবে সব শেষ। কারণ তারাই বলে, বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এদের কাছেই এখন সব ক্ষমতা।

    শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম।


    মির্জা ফখরুল বলেন, পুলিশ যখন চোর ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যাবে?

    গত বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশের একটি গ্রুপ সাংবাদিকতাও করবে। যারা পুলিশের বিভিন্ন অর্জন ও বাংলাদেশের ইতিবাচক সংবাদ মানুষের সামনে তুলে ধরবেন। এজন্য বাংলাদেশ পুলিশের একটি নিউজ পোর্টাল যাত্রা শুরু করেছে।

    বেনজীর আহমেদের এমন মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, পুলিশ চাঁদাবাজি করে মানুষ আটকে রাখছে। সেখানে তারা আবার নতুন কাজ শুরু করেছে। এটা কিন্তু সুদূরপ্রসারী।

    তথ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। অথচ তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচারণা করার জন্য এখন থেকে অনুমতি নিতে হবে।

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ