ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • সাবেক স্ত্রীকে পরকীয়ার অপবাদ, যা বললেন অপূর্ব

    সাবেক স্ত্রীকে পরকীয়ার অপবাদ, যা বললেন অপূর্ব
    ফাইল ছবিতে অপূর্ব ও অদিতি (বামে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা হয় রাজধানীর একটি রেস্তোরাঁয়। তবে আরেকটি খবর হচ্ছে, অপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানিয়েছেন। যদিও গত বুধবার অদিতির একটি ফেসবুক স্ট্যাটাস অপূর্বের নতুন বিয়েকে প্রশ্নের মুখে ফেলে। অদিতি জানান, অপূর্ব শাম্মার সঙ্গে চার বছর ধরে প্রেম করছেন। এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার পর ফোনে প্রথমে স্ট্যাটাস মুছে ফেলার অনুরোধ এবং পরে হুমকি পান অদিতি। এই বিষয়টিও লিখেছেন। 

    এদিকে, বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অপূর্ব নিজেও। তিনি তার সাবেক স্ত্রীকে কোনো অপবাদ না দিয়ে ফেসবুকে লিখেছেন, অদিতি পরকীয়ায় যুক্ত ছিলেন না। আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এ ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভ কামনায় রাখবেন। ভালোবাসা রইল।

    স্ট্যাটাসের শুরুতেই অপূর্ব বলেন, আমার সব ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান, আমার স্ত্রী, তাঁকে নিয়েই আমার এই যাত্রা। আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার এবং শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে, যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন। 
    অদিতির সঙ্গে ছাড়াছাড়ি প্রসঙ্গে বলেন, আমার এবং আয়াশের মায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে, যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সঙ্গে আলাপেও গেছি। আমরা দু’জনই প্রাপ্তবয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবনপথ বেছে নিয়েছি।

    অদিতির পক্ষ নিয়ে অপূর্ব আরও লিখেছেন, তবে আমি খুবই দুঃখের সঙ্গে লক্ষ করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই, এ ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভ কামনায় রাখবেন। ভালোবাসা রইল…

    এদিকে, অপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে অপূর্বর দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানান। গতকাল বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে অদিতি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক ডিভোর্স হওয়ার এক বছরেরও বেশি সময় পর পারিবারিকভাবে বিয়ে করেছি আমি। পাত্রের নাম মাহবুব পারভেজ। 

    তিনি আরও জানান, অপূর্বর থেকে আমি ছয় মাস আলাদা থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের খবর প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।

    অদিতি জানান, তার বর্তমান স্বামী কর্পোরেট অঙ্গনে চাকরি করেন। তার সঙ্গে পরিচয় হয়েছে ডিভোর্সের এক বছর পর। এই ছেলেকে অদিতির বাবা-মা ভিশন পছন্দ করেন। সব কিছু অনুকূলে থাকায় পারিবারিক ভাবেই বিয়ে হয় তাদের।

    উল্লেখ্য, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ