ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সেই চিঠিতে আমির খানকে কী লিখেছিলেন ঊর্মিলা!

    সেই চিঠিতে আমির খানকে কী লিখেছিলেন ঊর্মিলা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড় পর্দায় আমির খান-ঊর্মিলা মাতন্ডকরের রসায়ন এক সময় দারুণ উপভোগ করেছিলেন দর্শক। ১৯৯৫ সালে মুক্তি যায় দুজনের অভিনীত আলোচিত সিনেমা 'রঙ্গিলা'। সেই সিনেমায় কাজ করার সময় নাকি আমিরকে একটি চিঠি লিখেছিলেন ঊর্মিলা। প্রায় ২৬ বছর পর সম্প্রতি একটি টিভি রিয়ালেটি শোতে সে কথাই ফাঁস করলেন অভিনেত্রী।

    ‘ডান্স দিওয়ানে-৩’ নামের ওই রিয়ালিটি শোয়ে হাজির হয়েছিলেন ঊর্মিলা। শোতে এক প্রতিযোগীর প্রশংসা করতে গিয়ে পুরনো সেই স্মৃতিতে ফিরে যান অভিনেত্রী। বলেন, “যখন আমি ‘রঙ্গিলা’র ডাবিং করছিলাম, তখন আমিরের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাই। আর আমিরকে একটা চিঠিও লিখি।”

    কী ছিল সেই চিঠিতে? সেটাও খোলাসা করেন ঊর্মিলা, ‘লিখেছিলাম, তুমি এই অভিনয়ের জন্য অনেক চিঠি পাবে, পুরস্কারও পাবে। আর এটাই তোমার প্রথম অনুরাগীর চিঠি।'

    প্রসঙ্গত, বাস্তবেই 'রঙ্গিলা'তে আমির খানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকে। এই সিনেমার জন্য ঊর্মিলা মাতন্ডকরও দর্শকের ভালোবাসা পেয়েছেন। সম্প্রতি ডান্স ‘দিওয়ানে-৩’র বিশেষ পর্বের জন্য বিচারক হিসেবে হাজির হয়েছিলেন ঊর্মিলা। সেখানে পারফর্ম করতেও দেখা যায় তাকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ