ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ‘কোন কারণে হারুন পরীমনির বিষয়ে এত আগ্রহী’

    ‘কোন কারণে হারুন পরীমনির বিষয়ে এত আগ্রহী’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে সংসদে কথা বলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনা করেছেন সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

    গতকাল (শুক্রবার) সংসদে পরীমনি, বোট ক্লাব ও কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা নিয়ে বক্তব্য দিয়ে বিএনপির এমপি হারুন এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি জানান।

    শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ আবু সাঈদ বলেন, তিনি (এমপি হারুন) কী কারণে যেন পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী। আমি জানি না, তার বাসায় কী অবস্থা। এর আগেও তিনি পরীমনির বিষয়ে সংসদে কথা বলেছিলেন। গতকালও (শুক্রবার) সুযোগ পেয়ে পরীমনির বিষয় সংসদে উপস্থাপন করেছেন।

    হারুনুর রশীদ অপ্রাসঙ্গিকভাবে পত্রিকার উদ্ধৃতি দিয়ে বেশ কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্পিকারের কাছে এমপি হারুনের ওই সব বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান সরকারদলীয় এ হুইপ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ