ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্বাস্থ্যবিধি অমান্য করায় ভোলায় ৬১ জনকে জরিমানা

     স্বাস্থ্যবিধি অমান্য করায় ভোলায় ৬১ জনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যবিধি অমান্য করায় ভোলায় ৬১ জনকে ৩৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ৮টি দল অভিযান চালিয়ে ৫৭টি মামলার বিপরীতে এই জরিমানা আদায় করে। 

    জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউন চলাকালীন নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া, মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভোলা সদর উপজেলায় ১৭ জনকে ১০ হাজার ২০০ টাকা, দৌলতখানে সাত জনকে সাত হাজার ২০০ টাকা, বোরহানউদ্দিনে তিন জনকে দুই হাজার টাকা, লালমোহনে ২৩ জনকে আট হাজার ২০০ টাকা, চরফ্যাশনে ১১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।‌ 

    এ সময় জনসাধারণকে লকডাউনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ