ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর : ট্রলার নিয়ে ঘাটে জেলেরা

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর : ট্রলার নিয়ে ঘাটে জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলেদের জালে কেবল মাত্র রুপালী ইলিশের দেখা মিলেছে। ঠিক সেই মুহুর্তেই বঙ্গোপসাগরে লঘুচাপের সৃস্টি হয়েছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে জেলেরা গভীর সমুদ্রে থেকে জাল তুলে ট্রলার নিয়ে মৎস্য বন্দর আড়ৎ ঘাটে ফিরে এসেছে। 

    সোমবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর ও মহিপুরে শিববাড়িয়া নদীর দুই তীরে হাজারো ট্রলার নিরাপদ আশ্রয়ের এসে নোঙ্গর করে আছে। স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ধার দেনা করে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় জেলেরা। এর পর সাগর বক্ষে জাল পাতে তারা। দেখা মেলে কাঙ্খিত সেই রুপালি ইলিশ। কিন্তু লঘুচাপ এবং আমাবস্যার প্রভাবে সাগর উত্তাল হওয়ায় মরার উপড় খারার ঘাঁ হয়ে দাড়িয়েছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে ইতোমধ্যে হাজারো ট্রলার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা নদীসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। 

    এদিকে পায়রা সমুদ্র বন্দর সমুহকে ৩ নম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলেরর কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সাগর থেকে ফিরে আসা ট্রলারের মো.আসাদ মাঝি বলেন, মাত্র কয়েকদিন ধরে জালে ইলিশের দেখা মিলেছে। হঠাৎ করে সাগর রুদ্রমুর্তি ধারন করেছে। অস্বাভাবিক ঢেউয়ের তান্ডব টিকতে না পারায় মাছ শিকার বন্ধ করে ট্রলার তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।

     আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সাগর চরম উত্তাল থাকায় হাজার হাজার মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।
     

     

     

    এনামুল হক / এইচকেআর  


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ