ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • বয়সে ছোট প্রেমিককে সামলাতে পারবেন না শ্রীলেখা

    বয়সে ছোট প্রেমিককে সামলাতে পারবেন না শ্রীলেখা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে ভেনিসে আছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে গিয়ে বিয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। স্থানীয় একটি রেস্তোরাঁর সুদর্শন এক যুবক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ওই যুবকের সঙ্গে আলাপ করে শ্রীলেখা জানতে পারেন, রেস্তোরাঁর কাজের পাশাপাশি মডেলিং করেন তিনি। তার আর শ্রীলেখার জুটি ভালো জমবে।

    এদিকে সেই যুবকের সৌন্দর্যে শ্রীলেখাও মন হারিয়েছেন। তাই দাম জিজ্ঞেস না করেই এক প্লেট মাছ অর্ডার করেন তিনি। যার জন্য শ্রীলেখাকে গুনতে হয়েছে ৬৩ ইউরো, যা ভারতীয় রুপিতে প্রায় পাঁচ হাজার। তাহলে কি মন গলল শ্রীলেখার? তিনিও কি এই প্রস্তাবে রাজি? বিদেশ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘মাথা খারাপ? কুকুর আর নিজের মেয়েকে সামলানোর পর অত ছোট প্রেমিককে সামলাতে পারব না! ও আমার মেয়ের প্রেমিক হওয়ার যোগ্য!’

    জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে দেশটিতে গিয়েছেন শ্রীলেখা। উৎসবে প্রদর্শন হবে তার অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ সিনেমাটি। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত সিনেমাটি আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেখানে প্রদর্শিত হবে। ওই দিন রেড কার্পেটে হাঁটবেন শ্রীলেখা। তার আগে পুরো শহর ঘুরে দেখছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নানা মুহূর্ত।

    নিজে বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম করতে রাজি না হলেও তার পুরুষ অনুরাগীদের বয়সে বড় নারীর সঙ্গে প্রেম করার পরামর্শ দেন শ্রীলেখা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা যায় তাকে। ভক্ত-অনুরাগীদের সব কথা শোনেন এবং তার উত্তর দিয়ে থাকেন তিনি। বলা চলে, শ্রীলেখা মিত্র একেবারে বন্ধু হয়ে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। গেল ৬ আগস্ট সকালেও অনুরাগীদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

    বয়সে বড় কোনো নারীর প্রেমে পড়লে তখন কী করা উচিত? এক ভিডিওতে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মুশকিল আসান শ্রীলেখা। ভালোবাসার ক্ষেত্রে বয়সকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘কী হয়েছে যদি সে তোমার থেকে বয়সে বড় হয়? কোথায় বলা আছে, সম্পর্কে মেয়েদের সব সময় বয়সে ছোট হতে হবে?’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ