ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ 
  • নির্মিত হতে যাচ্ছে বরিশাল জেনারেল হাসপাতালের বহুতল ভবন

    নির্মিত হতে যাচ্ছে বরিশাল জেনারেল হাসপাতালের বহুতল ভবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে বরিশাল নগরীর ঐতিহ্যবাহী জেনারেল হাসপাতালের বহুতল ভবন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠার প্রায় শত বছর পর বরিশাল জেনারেল হাসপাতাল আড়াইশ শয্যা হাসপাতালে পরিণত হচ্ছে। ভবন নির্মাণের দরপত্র আহবান করেছে গণপূর্ত বিভাগ। 

    আগামী ১৬ সেপ্টেম্বর এ উন্মুক্ত দরপত্র খুলবে বরিশাল গণপূর্ত বিভাগ। ১৯১২ সালে ২০ শয্যার জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। গত নব্বই দশকে ৮০ শয্যায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতাল। সব শেষ ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ড নিয়ে ১’শ শয্যায় উন্নীত হয় বরিশাল জেনারেল হাসপাতাল। কিন্তু দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় জেনালের হাসপাতালের পরিসর বাড়ানোর দাবি ওঠে সর্বমহলে।  

    এবিষয়ে জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, ১’শ শয্যার জেনারেল হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নীত করতে মন্ত্রণালয়সহ সংশ্লি­ষ্ট বিভাগে দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি করা হয়। ২০১৮ সালে অপারেশন প্লান পাঠানোর প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জেনালের হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করেছেন।

    সেই লক্ষ্যে নগরীর প্রাণকেন্দ্র হাসপাতাল রোড সড়কে একটি ১২ তলা বহুতল ভবন নির্মিত হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। আড়াইশ শয্যা হাসপাতালের জন্য অবকাঠামো নির্মাণের পাশাপাশি ধাপে ধাপে চিকিৎসক, নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে।

    এব্যপারে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা বলেন, জেনারেল হাসপাতলের  ১২তলা ভবন অনুমোদন হয়েছে। জি,ও.বির অর্থায়নে   এ কাজ হবে।প্রথম পর্যায়ে হবে দুই তলা ভবন। পরে ভবনটি পর্যায়ক্রমে ১২ তলা বহুতল ভবন হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ