ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

    ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পরিচালিত তদারকি অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযানে বাধা দানকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

    রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে এ কর্মসূচির আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝালকাঠি শাখা।

    মানববন্ধনে বক্তারা বলেন, রমজানকে কেন্দ্র করে প্রতিবছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়। এ পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু সাম্প্রতিক অভিযানে বাধা প্রদান এবং মার্কেট বন্ধের হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

    ক্যাবের জেলা সভাপতি ইলিয়াছ শিকদার ফরহাদ বলেন, সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাজে বাধা দেওয়া মানে ভোক্তাদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে এবং যারা অভিযানে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।


    সহ-সভাপতি মু. আল-আমিন বাকলাই বলেন, বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যক্রমকে সহযোগিতা করা ব্যবসায়ীদের দায়িত্ব। অসাধু চক্র যদি কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন বলেন, ভোক্তার অধিকার রক্ষা করা রাষ্ট্রের আইনগত ও নৈতিক দায়িত্ব। বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদান কেবল প্রশাসনিক কাজে হস্তক্ষেপ নয়, এটি সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থি। তিনি বাজার মনিটরিং আরও জোরদার করা এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব নেতা কনা মিরাজ, ফিরোজ আহমেদ, মুনিয়া আক্তার, হাসান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ