ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বিপদসীমার উপরে বরিশালের ৫ নদীর পানি

    বিপদসীমার উপরে বরিশালের ৫ নদীর পানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগের ছয় জেলায় ৫টি নদীর ৯ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়েছে। তলিয়ে গেছে চরাঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং ভরা অমাবশ্যা জো’র প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃস্টি হচ্ছে। সমূদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

    বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিনাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, সোমবার বিকেল পৌনে ৩টায় ভোলার তজুমুদ্দিনে সুরমা ও মেঘনা নদীর পানি ০.৬২ সেন্টিমিটার এবং ৩টায় একই নদীর দৌলতখানে ০.৬৭ সেন্টিমিটার বিপদসীমা অতিক্রম করে।

    একইভাবে বিষখালী নদীর পাথরঘাটা পয়েন্টে সকাল সোয়া ১০টায় ০.৪৮ সেন্টিমিটার, বরগুনা পয়েন্টে সকাল পৌঁনে ১১টায় ০.০২ সেন্টিমিটার, বেতাগী পয়েন্টে বেলা পৌঁনে ১২টায় ০.১ সেন্টিমিটার ও ঝালকাঠি পয়েন্টে দুপুর ২টায় ০.১৭ সেন্টিমিটার, পিরোজপুরের কঁচা নদীতে বেলা সাড়ে ১২টায় ০.১৫ সেন্টিমিটার,

    পায়রা নদীর বরগুনার আমতলী পয়েন্টে সকাল ১১টায় ০.০৭ এবং পটুয়াখালীর মীর্জাগঞ্জ পয়েন্টে একই নদীর পানি বেলা ১২টায় বিপদসীমার ০.১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন।

    কীর্তনখোলা নদীর পানি সোমবার দুপুর আড়াইটায় বিপদসীমার ০.২০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হলেও বরিশাল নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়। জোয়ারের পানি ড্রেন ও খাল দিয়ে প্রবেশ করায় নগরীর সদর রোড, হাটখোলা, আমানতগঞ্জ, পলাশপুর, রসুলপুর, ভাটিখানা, সাগরদী, ধানগবেষণা রোড, জিয়ানগর, ব্যাপ্টিস্ট মিশন রোড, স্টেডিয়াম কলোনী, আগরপুর রোড, বগুড়া রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই সকল এলাকার বাসিন্দারা।

    বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার প্রনব কুমার রায় জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং আশ্বিনের ভরা অমাবশ্যা জো’র প্রভাবে থেমে থেমে বৃস্টি হচ্ছে। আগামী দুই-একদিন বৃস্টিপাত অব্যাহত থাকতে পারে। সমূদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ