ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মাঝি-মাল্লা নেই, ২ দিন ধরে সাগরে ভাসছে ট্রলার!

    মাঝি-মাল্লা নেই, ২ দিন ধরে সাগরে ভাসছে ট্রলার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই দিন ধরে সাগরে ভাসছে মাছ ধরার ট্রলারটি। এর মধ্যে দেখা যায়নি কোনো মাঝি-মাল্লাকে।

    ধারণা করা হচ্ছে, সাগর উত্তাল থাকায় বিকল হয়ে ভাসছে ওই ট্রলার।

    সুন্দরবন সংলগ্ন দণি বঙ্গোপসাগরের আলোরকোল এলাকার ঘটনা এটি। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করেছে।

    সুন্দরবন দুবলার চর ফিসারম্যান সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুই দিন ধরে সুন্দরবনের দণি বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ভাসছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে সাগর উত্তাল থাকায় ট্রলারটি বিকল হয়ে পড়েছে। তবে ওই ট্রলারের জেলেরা কোথায়, কি অবস্থায় আছে তা জানাতে পারেননি তিনি।

    এ ব্যাপারে যৌথ অনুসন্ধান অব্যাহত রেখেছে দুবলার চর ফিসারম্যান সমিতি ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

    কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ বলেন, সকাল ৯টার দিকে বিষয়টি জানতে পেরেছি। ট্রলারটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ