ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালের দুই হাসপাতালে ৩ জনের মৃত্যু

    বরিশালের দুই হাসপাতালে ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত দুজন এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ। সুস্থ হয়েছেন ৩৪০ জন।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ২৮ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৩০ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৫৯ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১২৪ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১২৭ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৮৮ জন। এই জেলায় মোট মারা গেছেন ১০৭ জন।

    ভোলায় নতুন ২৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৬৪৭ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১১৭ জন। এই জেলায় মোট মারা গেছেন ৮৯ জন।

    পিরোজপুরে নতুন ১২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯০ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৭৩ জন। এ জেলায় মোট মারা গেছেন ৮৩ জন।

    বরগুনায় নতুন ৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৬৭ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৬ জন।

    ঝালকাঠিতে নতুন দুজন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭০ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৮ জন। এই জেলায় মোট মারা গেছেন ৬৯ জন।

    মৃত্যুবরণকারীদের মধ্যে একজন করোনা আক্রান্ত এবং আরেকজন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৬ জন ভর্তি হন। হাসপাতালে ৬৬ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ, ২৯ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ১৪৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ২০ জন পজিটিভ ও ১২৪ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৩৩০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৮ জন এবং সুস্থ হয়েছেন ৪১ হাজার ৩২ জন।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ