ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • আগৈলঝাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

    আগৈলঝাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে । গৃহবধূ সালেহা বেগম (৫০) গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের রহিম ব্যাপারীর স্ত্রী। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

     স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, স্বামী রহিম ব্যাপারীর সাথে অভিমান করে মঙ্গলবার সকালে গৃহবধূ সালেহা ঘরে থাকা কীটনাশক পান করে । এসময় অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।  

    গৃহবধূ সালেহা বেগমের স্বামী রহিম বেপারী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে সালেহা বেগম অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেছে ।  এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিলা আক্তার জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ