ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
  • আগৈলঝাড়ায় প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধী নারী ফোরামের সদস্যদের ক্ষমতায়নের জন্য উন্নয়ন ও যত্ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার ক্রেডিট ইউনিয়ন হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা করিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । 

    প্রতিবন্ধী ও মাদকাশক্ত হিতৈশী ক্লাবের ফোরাম সভাপতি স্তাফান গোমেজের সভাপতিত্বে প্রতিবন্ধী নারী ফোরামের সদস্যদের ক্ষমতায়নের জন্য উন্নয়ন ও যত্ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা। 

     দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধী নারীরা কোন প্রকারেই অবহেলিত নয়। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের হস্তশিল্প, পোষাক তৈরী, বুটিক্স, মৌ চাষ, মাশরুমসহ বিভিন্ন কর্মসূচীতে সরাসরি অংশগ্রহনের সুযোগ রয়েছে। ইতোমধ্যে উপজেলার একাধিক প্রতিবন্ধী নারী প্রশিক্ষণ গ্রহন করে ব্যক্তি পর্যায় ও প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচীতে কাজ করে সফলতা অর্জন করেছে। তিনি এসময় প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রতিবন্ধী নারীদের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা করেন। 

    প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, কারিতাস এসডিডিবি প্রকল্পের এনিমেটর লীলা বিশ্বাস, সমাজসেবক প্রদীপ রায়, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী সৈয়দ নুরে আলম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৩০ জন প্রতিবন্ধী নারী অংশগ্রহন করেন। 
     
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ