ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় ২০ গ্রাম পানির নিচে, হাজারো পরিবার পানিবন্দী 

    কলাপাড়ায় ২০ গ্রাম পানির নিচে, হাজারো পরিবার পানিবন্দী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লঘুচাপের প্রভাবে অমাবস্যা ও পুবের মাঝারি ধরনের দমকা ঝড়ো হাওয়ায় কলাপাড়ার পায়রা বন্দরসহ গোটা উপকূলজুড়ে অস্বাভাবিক জোয়ার বইছে। বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ রাবনাবাদ পাড়ের দীর্ঘ ১২ কিলোমিটার জুড়ে জোয়ারের পানিতে থৈ থৈ করছে। হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মানুষের রান্নার চুলা থেকে টয়লেট সব পানিতে ডুবে গেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পানিবন্দী দশার কোন উন্নতি হয়নি। বিপর্যস্ত দশায় পড়েছে অন্তত ২০টি গ্রামের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন লালুয়ার ১১ ও ধানখালী, চম্পাপুর ইউনিয়নের নয় গ্রামের মানুষ। 

    উপজেলার চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, দেবপুর গ্রাম সংলগ্ন বেড়িবাঁধটি ভেঙ্গে যাওয়ায় সেখান থেকে জোয়ারের পানিতে দুইটি ইউনিয়নের নয় গ্রামের মানুষ পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট বাড়িঘর সব পানির নিচে তলিয়ে আছে। 

    ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দেবপুরের বাঁধ ভাঙ্গার কারনে সোমবার থেকে এ পর্যন্ত অস্বাভাবিক জোয়ারের তিন দফায় পানি প্রবেশ করে পাঁচজুনিয়া, লোন্দা ও নিশাবাড়িয়া গ্রামের মানুষের বাড়িঘরসহ চাষের জমি সব ডুবে আছে। এসব মানুষের এখন চরম দূর্ভোগ হচ্ছে। 

    কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল রয়েছে। হাজার হাজার ট্রলার মাছ ধরা বন্ধ করে মহিপুর আলীপুরে খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে।

     

     

     

     এনামুল হক/এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ