ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
  • বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অতঃপর ...

    বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অতঃপর ...
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিশ্বনাথ রায় (৫২) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার ৪৫ দিন পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) পার্শ্ববর্তী বাড়ির মৃত হরিপদ রায়ের ছেলে বিশ্বনাথ রায় (৫২)কে আসামি করে বানারীপাড়া থানায় মামলা করেন।

    এর আগে ৫ সেপ্টেম্বর রাতে লম্পট বিশ্বনাথ রায়কে উপজেলার তেতলা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বিকাল ৩টার দিকে বাদীর বাড়ির পশ্চিম দিকের ফজলুর রহমান গংদের পেয়ারা বাগানের অদূরে ওই ছাত্রী নৌকায় বসেছিল। বিশ্বানাথ রায় সে (ছাত্রী) কেন একা নৌকায় বসে আছে তা জানতে চায়।

    ছাত্রী জানায়, তার সহপাঠি সম্রাট তাকে পেয়ারা খাওয়াতে বাগানে নিয়ে যাবে। এ কথা শুনে  লম্পট বিশ্বনাথ রায় তাকে ভালো পেয়ারা খাওয়ানোর কথা বলে পেয়ারা বাগানে যেতে বলে। বাবার চেয়েও বয়সে বড় চাচার সঙ্গে সরল মনে সে পেয়ারা খেতে যাওয়ার সম্মতি জানায়।

    বিশ্বনাথ নির্জন বাগানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। সে বিশ্বনাথের হাতে-পায়ে ধরলেও সে তার কামলালসা চরিতার্থ করতে জোর জবরদস্তি চালায়। পরে ওই নৌকা যোগেই বিশ্বনাথ তাকে তাদের বাড়ির পার্শ্ববর্তী কালভার্টে নামিয়ে দিয়ে যায়। তবে নামিয়ে দে‌ওয়ার আগে সে এ ঘটনা কারো কাছে বললে তার বাবা-মা ও ছোট ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

    হুমকির কারণে সে প্রথমে বিষয়টি কাউকে না জানালেও কয়েক দিন পরে মায়ের কাছে খুলে বলে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এতোদিন মামলা দায়ের করেনি বলেও জানা গেছে। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসী জেনে গেলে থানা পুলিশ ও সাংবাদিকদের অবহিত করে।  

    এ বিষয়ে বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ জানান, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ রায়কে গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে এবং ভিটটিমকে উদ্ধার করে বরিশাল ওসিসিতে পাঠানো হয়েছে।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ