ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
  • বরিশালে ছয়‌ হ‌রি‌ণের চামড়াসহ ৩৭ কে‌জি মাংস জব্দ

    বরিশালে ছয়‌ হ‌রি‌ণের চামড়াসহ ৩৭ কে‌জি মাংস জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশা‌লের আগৈলঝাড়ায় ছয়‌টি হ‌রি‌ণের চামড়াসহ ৩৭ কে‌জি মাংস জব্দ ক‌রে‌ছে পু‌লিশ। এসময় চারজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।
     
    মঙ্গলবার (৭ সে‌প্টেম্বর) দিনগত রা‌ত ১১টার দি‌কে উপ‌জেলার রা‌জিহার ইউনিয়‌নে হ‌রি‌ণের খামার থে‌কে চামড়া ও মাংস জব্দ করা হয় এবং সেখান থে‌কেই চারজন‌কে আটক করা হয়।

    আটকরা হ‌লেন- আগৈলঝাড়াস্থ এক‌টি হ‌রি‌ণের খামার মা‌লিক ও এন‌জিও আলো‌শিখা সমাজ উন্নয়ন কে‌ন্দ্রের নির্বাহী প‌রিচালক জেমস মৃদুল হালদার, খামা‌রের অফিস সহকা‌রী খোকন সরকার, খামা‌রের নৈশপ্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। আটকদের ম‌ধ্যে তিনজ‌নের বা‌ড়ি অগৈলঝাড়ার বি‌ভিন্ন এলাকায় হ‌লেও বিপ্লব সরকা‌রের বা‌ড়ি মাদারীপু‌রের ডাসার থানা এলাকায়। তার মাধ‌্যমেই হ‌রি‌ণের মাংস পাচার করার প্রক্রিয়া চল‌ছি‌লো ব‌লে ধারণা পু‌লি‌শের।

    বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে অগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম স‌রোয়ার ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রা‌জিহার ইউনিয়‌নের হ‌রি‌ণের খামারে অভিযান প‌রিচালনা কর‌লে সেখানে পাচার ও স্থানীয়ভা‌বে বি‌ক্রির উদ্দেশ্যে রাখা ছয়‌টি হ‌রি‌ণের চামড়া ও ৩৭ কে‌জি  মাংস জব্দ করা হয়। আটক করা হয় ওই খা‌মা‌রের মা‌লিকসহ চারজন‌কে‌।

    আটকদের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌র করা হয়েছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ