ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ২৪ ঘন্টায় শেবাচিমের করোনা  ইউনিটে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১

    ২৪ ঘন্টায় শেবাচিমের করোনা  ইউনিটে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইসময়ে করোনা আক্রান্ত ৬৫ বছরের একজন ও উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

    শনিবার (১৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে দেয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৬ জন। এছাড়া পটুয়াখালীতে ১ জন, ভোলায় ১২ জন, পিরোজপুরে ৮ জন, বরগুনায় ১০ জন এবং ঝালকাঠিতে ৪ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এরমধ্যে থেকে সুস্থ্য হয়েছেন ১০ হাজার ৯৯৮ জন।

    ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ভোলার ৬৫ বছরের বাসিন্দা আবু হানিফ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিচিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যা নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যায়া রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৩৯ জন।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, ২৪ ঘন্টায় করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে মোট ২১ জন রোগী ভর্তি হয়েছেন। 

    এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন, ১৭২ জন রোগী। ওই একই সময়ে আইসোলেশনে থাকা ৫ রোগীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ