ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
  • কীর্তনখোলা নদীতে নিখোঁজের ১৩ দিন পর ফাহাদের লাশ উদ্ধার

    কীর্তনখোলা নদীতে নিখোঁজের ১৩ দিন পর ফাহাদের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কীর্তনখোলা নদীতে বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে পড়ে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হাসান (১৭) এর লাশ উদ্ধার করেছে বরিশাল কোস্টগার্ড কন্টিজেন।

     বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কীর্তনখোলা নদীর দপদপিয়া এলাকার এংকর সিমেন্টের জেডি থেকে কচুরিপানার মধ্যদিয়ে লাশটা উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মো.মাসুদ পারভেজ, খবর পেয়ে আমরা দ্রুত দপদপিয়া গিয়ে লাশটি উদ্ধার করি। এছাড়া গত ২৭ আগস্ট বিকেল থেকে নিখোজ হওয়ার পর লাশটি উদ্ধারে আমরা বিভিন্ন সময় অভিযান চালাই। আজ ১৩ দিন পর আমারা লাশের সন্ধান পাই। 

    তিনি আরও জানান, লাশটি উদ্ধারের সময় তার গায়ে চেক রংয়ের শার্ট, কালো রংয়ের জিন্সের প্যান্টি ও হাতে কালো রংয়ের একটি ঘড়ি ছিল। নিহত ফাহাদের মামা সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশটি আমার ভাগে ফাহাদের। আমরা দ্রুত সব কিছু শেষ করে লাশটি বাসায় নিতে চাই।    এ সম্পর্কে বরিশাল সদর নৌ থানা পুলিশের এস আই মামুন জানান, লাশটা আমরা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠাতে চাইলেও নিহতের স্বজনরা লাশের ময়না তদন্ত চায় না। 

    এমন অবস্থায় জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে তারা। জেলা প্রশাসক অনুমতি দিলে আমরা লাশ হস্তান্তর করবো। উল্লেখ্য, নিখোজ ফাহাদ বরিশাল শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হাসানের ছেলে ও বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী। গত ২৭ আগস্ট বিকেলে ১০-১২ জন এসএসসি পরীক্ষার্থী ট্রলার নিয়ে নদীতে ঘুরতে বের হয়। কিছু সময় পরে ফাহাদ হাসান নদীতে পরে নিখোঁজ হয়। সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দেওয়া হয়। এরপর পুলিশ এসে নদীতে খোঁজ চালায়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ