ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
  • বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

    বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

    বুধবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা শাখার উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিসহ সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধের দাবি জানান।

     এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, উদিচী বরিশালের সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস,সাবেক সভাপতি বিশ্বনাথ দাস মুন্সী, কাজী এনায়েত হোসেন শিবলুু ও শুভঙ্কর চক্রবর্তীসহ সাংস্কৃতিক সংগঠনের সদস্য-কর্মীবৃন্দ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ