ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গৌরনদীতে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে পাঁচ বোনের সংবাদ সম্মেলন

    গৌরনদীতে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে পাঁচ বোনের সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৎ চাচা ও চাচাতো ভাইদের অত্যাচারে অতিষ্ট হয়ে সংবাদ সম্মেলন করেছেন একই পরিবারের পাঁচ কন্যা। বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বুধবার সকালে এ সংবাদ সম্মেলনের আযোজন করেন উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ হাওলাদারের কন্যা সাবিনা ইয়াসমিন । 

    লিখিত বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, ১৭ শতক জমি নিয়ে তাদের সৎ চাচা আলী আকবর হাওলাদার, হারুন-অর রশিদ হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৪ জুন তাদের দখলে থাকা জমিতে সৎ চাচা ও চাচাতো ভাইরা নিকট আত্মীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধাসহ অন্যান্যদের নিয়ে জোরপূর্বক টিউবওয়েল ও মুরগীর খামার স্থাপন করতে যায়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।  পুলিশ ঘটনাস্থলে  গিয়ে ঘটনার সত্যতা পেয়ে টিউবওয়েল স্থাপন কাজ বন্ধ করে দেয়। 

    তিনি আরও বলেন, পরবর্তীতে বিবাদীরা থানা পুলিশের সাথে আতাত করে গত ১১ জুন আমি ( সাবিনা ইয়াসমিন ) বোন বকুল বেগম, মুকুল বেগম, মঞ্জু বেগম, রেশমা খানম, রুমা খানম ও রেবা খানমের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মিথ্যা সাধারণ ডায়েরি করেছে তারা।  জিডিতে যাদের বিবাদী করা হয়েছে তারা কেউ বাড়িতে থাকেন না। অথচ হয়রানির জন্য তাদের নাম জিডিতে অর্ন্তভূক্ত করে থানার এএসআই ফারুক হোসেন একতরফা ভাবে আদালতে প্রসিকিউশন দাখিল করেন। ফলে আদালত থেকে তাদের বোনদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ থেকে অব্যহতি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়। 
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ