ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বাবুগঞ্জে ৩৩৩ নাম্বারে ফোন : দুই শতাধিক পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার 

    বাবুগঞ্জে ৩৩৩ নাম্বারে ফোন : দুই শতাধিক পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতিতে সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা দুই শতাধিক পরিবারের  মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা অডিটরিয়ামে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  মেডিকেল অফিসার মো. নাহিদুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক সমির চন্দ্র হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দীন প্রমূখ। জানা যায়  অসহায়, অস্বচ্ছল, কর্মহীন ও বয়স্ক ব্যক্তিরা সেবা নম্বর (৩৩৩) সরকারি অনুদান চেয়ে ফোন করে ।  উপজেলা প্রশাসন তাদের একটি খসরা তালিকা তৈরী করে  তাদের মাঝে এই উপহার বিতরণ করেন।
     

     

     

    আলামিন হাওলাদার / এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ