ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে জমজমাট স্ট্রিট ফুডের ব্যবসা

    বরিশালে জমজমাট স্ট্রিট ফুডের ব্যবসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ব্যস্ততম মোড়ে মোড়ে জমে উঠেছে স্ট্রিট ফুডের ব্যবসা।

    নগরীর চৌমাথা ‍এলাকায় সন্ধ্যা নামতেই বসে ভ্রাম্যমাণ বাহারি ফাস্ট ফুডের দোকান।বিপদজনক জেনেও এসব দোকানগুলোতে প্রতিনিয়ত বাড়ছে খাবার প্রিয় মানুষের সংখ্যা।

    জানা যায়, প্রজন্মের সান্ধ্যকালীন আড্ডাস্থল এ চৌমাথার মোড়। ফার্স্টফুডের জন্যই তারা এখন বেছে নিচ্ছেন সড়কের পাশের ভাসমান অস্থায়ী দোকানগুলো।

    সরকারী হাতেম ‍আলী কলেজের রাস্তার অপরপ্রান্তে লেক ঘেষেই সড়কের ধারে সন্ধ্যার পর চোখে পড়ে স্ট্রিট ফুডের বাহারি ভ্রাম্যমাণ দোকান। কেউ দাঁড়িয়ে কেউবা বসে খাবার খাচ্ছেন, কেউবা আবার অপেক্ষায়। কি নেই এসব স্ট্রিট ফুডশপে!

    এছাড়া কম দামে পাওয়া যায় বলে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতা। মুরগির শিক কাবাব ৫০ টাকা,  চিকেন ফ্রাই ৬০ টাকা, স্টু ৪০ টাকা, গরুর শিক কাবাব  ৪০ টাকা, জলি কাবাব ১০ টাকা, বার্গার ২৫ টাকা, টিকিয়া ১০ টাকা, এছাড়া বাহারি সব খাবার মেলে স্ট্রিট ফুডের দোকানগুলোতে।


    ‍এমদাদুল হক বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বন্ধু বান্ধব নিয়ে এসেছেন মুখরোচক এসব খাবারের স্বাদ নিতে।  

    তিনি বলেন, অন্যান্য জায়গার তুলনায় এখানে কম দামে এসব খাবার পাওয়া যায়।

    নগরীর কলেজ রোড ‍এলাকার বাসিন্দা রফিক মুন্সি বলেন, প্রতিদিন বন্ধুবান্ধবদের নিয়ে এখানে চলে আসি। এখানে গরুর শিক বেজ বেশ মজাদার, দামও নাগালের মধ্যে।


    দোকানদার মোমেনুল ‍ইসলাম জানান, প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে বেচাকেনা। করোনাকলে বেশ কয়েকমাস ব্যবসা মন্দ ছিল। এখন আবার ফিরতে শুরু করেছে। এখন চারজন স্টাফ নিয়ে ভালোই চলছে তার ভাসমান স্ট্রিট ফুড ব্যবসা। খাবার পণ্য ক্রয় ও স্টাফদের হাজিরা দিয়ে ১৫শো’ টাকার মত আয় হয়।

    আরেক দোকানদার পারভেজ বলেন, আমাদের এখানে মধ্যবয়সী ক্রেতা বেশি। এছাড়া প্রোডাক্ট অনুযায়ী স্টুডেন্টরা বেশি আসে।তবে এসব খাবার কতটুকু স্বাস্থ্য সম্মত তার সদুত্তর দিতে পারেননি তিনি।


    এ বিষয়ে চিকিৎসকরা জানান, ফুটপাতের এসব খাবার খোলামেলা থাকায় আর একই তেলে বারবার ভাজায়  খাবারগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাছাড়া ফাস্টফুডের কৃত্রিম ও ক্ষতিকর উপাদান শরীরে অক্সিডাইড রেডিক্যাল ছড়িয়ে দেয়, এতে করে শরীর মোটা হয়ে যায়। এ অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিতে পারে।

    এছাড়া এসব ফুড খাওয়ার কারণে কোলেস্টরল বাড়ে, যা ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভোগা রোগীদের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে এসব খাবার স্বাস্থ্যসম্মত না হলেও মুখরোচক হওয়ায় ক্রেতা ঠিকই বাড়ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ