ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • সৈকতে আবার ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

    সৈকতে আবার ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবার ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। 


    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় ট্যুর গাইড ফজলুর রহমান।

    পরে তিনি কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। ফজলুর রহমান জানান, ট্যুরিস্ট নিয়ে লেম্বুরবন যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পরে। জোয়ারের স্রোতে ডলফিনটি ভেসে এসে আটকে রয়েছে।

    ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলে, ২ দিনে কুয়াকাটা সৈকতে ২টি মৃত শুশুক ও ১টি ইরাবতী ডলফিন ভেসে আসল। এর আগেও সমুদ্রসৈকতে ২০টির মতো ডলফিন ভেসে এসেছে। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এ বিষয়ে এখনই কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমরা বন বিভাগের সঙ্গে কথা বলে কিছু স্যাম্পল সংগ্রহ করে পরবর্তীতে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ