ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

     লালমোহনে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে।


    লালমোহন থানার অফিসার ইন-চার্জ মাসুদ রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহতরা হলো সাইদ (৫) ও মীম (৪)। শিশু সাইদ একই এলাকার মো. শাহিনের ছেলে ও মীম পাশ্ববর্তী  ৫ নম্বর ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে।সম্পর্কে চাচাতো ভাই বোন তারা । 

    লালমোহন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাজাহান মিয়া জানান, সাইদ ও মীম খেলতে গিয়ে সকলের অজান্তে চাটিকা দুলা বাড়ির সামনের পুকুরে পরে যায়। অনেক পর দুপুরের দিকে পুকুর হতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


     অফিসার ইন-চার্জ মাসুদ রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

     

    শংকর মজুমদার / এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ