ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দক্ষিণ আইচায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

     দক্ষিণ আইচায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসন উপজেলার  চরমানিকায় পানিতে ডুবে ফুহাদ নামের ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে চরমানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। মৃত্যু শিশুটি দৌলতপুর গ্রামের বাসিন্দা মো. জামাল মহাজনের  ছেলে। সে পরিবারের চার ভাই বোনের সবার ছোট। স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

    স্থানীয়  ও নিহতের পরিবার সূত্রে  জানা যায়  ফুহাদ মাদ্রাসা থেকে এসে বাড়ির পাশে  নিয়ে সিদ্দিক ব্যাপারি বাড়ির পুকুরের পাড়ে অন্যান্য ছেলেদের সাথে  খেলা করছিল। একপর্যায়ে সে বাড়িতে থাকা খালি বোতল দিয়ে পুকুর থেকে পানি উঠাতে গিয়ে পরে তলিয়ে যায়। এসময়  সিদ্দিক ব্যাপারির নাতি শাহাদাত দেখতে পেয়ে  ডাক চিৎকার দিলে  বাড়ির  লোকজন ঐ পুকুরে নেমে  অনেক খোঁজাখুঁজি করেন । পরে সকাল সাড়ে ৯ টার দিকে  পুকুরে ভাসতে  দেখে  তাকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 

     এ বিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার জানান  ফুহাদ খেলার সময় খালি বোতল দিয়ে   সিদ্দিক ব্যাপারি বাড়ির  পুকুর থেকে পানি উঠাতে গিয়ে পরে তলিয়ে যায়। অনেক পর কাল সাড়ে ৯ টার দিকে পুকুর হতে তাকে  উদ্ধার করা হয়। স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 
     

     

    সেলিম রানা /এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ