ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • মনপুরায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু,  দুই শিশু নিখোঁজ

    মনপুরায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু,  দুই শিশু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় খেলতে গিয়ে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। অপরদিকে পৃথক ঘটনায় স্লুইজ গেইট সংলগ্ন খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। এদের মধ্যে উদ্ধারকৃত এক শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ভোলা হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। অপরদিকে খালে পড়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে চেষ্ঠা চালাচ্ছেন স্থানীয়রা।  পৃথক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামীম মিঞা ও ওসি সাইদ আহমেদ। 

    বৃহস্পতিবার সকালে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের পূর্বপাশে বেতুয়া স্লুইজ ঘাট সংলগ্ন খালে পড়ে নিখোঁজ রয়েছেন দুই শিশু। অপরদিকে পৃথক ঘটনায় বুধবার বিকেলে হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের হাজীরচর খালের পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। তবে বৃহস্পতিবার সকাল ৭ টায় স্পীডবোটযোগে মৃত্যু হওয়া শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করে পুলিশ।   

    খালের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  বাসিন্দা মোঃ ভূট্টো মিয়ার ছেলে মোঃ জিহাদ (১১)। অপরদিকে নিখোঁজ হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাসানের ছেলে মোঃ সোহাগ (৫) ও একই ইউনিয়নের বাসিন্দা মোঃ ফিরোজ উদ্দিনের মেয়ে চাঁদনী (৪)। নিখোঁজ দুই শিশু সর্ম্পকে মামাতো ফুফাতো ভাই-বোন। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ