ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবিতে রিকশা মিছিল

     শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবিতে রিকশা মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    লকডাউনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ ও  রেশনিংয়ের দাবিতে রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই রিকশা মিছিল শুরু হয়। 

    জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে রিকশা মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার এবং মহানগর ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার সহ অন্যান্যরা। 

    বক্তারা লকডাউনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবি জানান। 

    সমাবেশ শেষে বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হওয়া একটি বিশাল রিকশা মিছিল নগরীর সদর রোড, হাসপাতাল রোড, সিএন্ডবি রোড এবং বান্দ রোড হয়ে ফের বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ