ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • সুরভী-৯ লঞ্চ থেকে ২ কেজি গাঁজাসহ আটক ১ 

    সুরভী-৯ লঞ্চ থেকে ২ কেজি গাঁজাসহ আটক ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     বরিশালে এমভি সুরভী-৯ লঞ্চে অভিযান চালিয়ে দুইকেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

    আটককৃত হলো  নগরীর  ৭নং ওয়ার্ড পলাশপুর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত রশিদ মোল্লার ছেলে মানিক মোল্লা।অভিযান পরিচালনাকারি গোয়েন্দা পুলিশের এএসআই ফারুক  এ তথ্য নিশ্চিত করেছেন । 

    তিনি  বলেন গোপন সংবাদের ভিত্তিতে টিমের প্রধান ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল নদী বন্দরে নোঙর করা বিলাসবহুল  সুরভী-৯ লঞ্চের ৩য় তলায় অভিযান চালানো হয় । এসময়  ৩৫৬ নং কেবিন থেকে মাদক ব্যবসায়ী  মানিক মোল্লাকে গ্রেফতার করা হয় ।

    এ সময় তার কাছ থেকে  ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে আরো পাঁচটি  মামলা রয়েছে বলেন তিনি ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ