ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • শ্রদ্ধা-ভালোবাসায় বরেণ্য শিক্ষক অধ্যাপক শাহাদাৎ হোসেনকে স্মরণ

    শ্রদ্ধা-ভালোবাসায় বরেণ্য শিক্ষক অধ্যাপক শাহাদাৎ হোসেনকে স্মরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বরেণ্য শিক্ষক অধ্যাপক শাহাদাৎ হোসেনের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরীর রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটারের কর্মবীর আব্দুল খালেক পাঠাগার ও মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক শাহাদাৎ হোসেনের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও সরকারি ব্রজমোহন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অধ্যাপক শাহাদাৎ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন। প্রদর্শিত হয় বরেণ্য এই শিক্ষকের জীবন নির্ভর প্রামান্যচিত্র। শিক্ষার্থীরা হাতে আঁকা একটি প্রতিকৃতি তাঁর পরিবারের স্বজনদের কাছে তুলে দেন। সবশেষে অধ্যাপক শাহাদাৎ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

    স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, চাখার সরকারি ফজলুল হক কলেজের উপাধ্যক্ষ এ এস এম হাবিবুল ইসলাম, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার, ইংরেজী বিভাগের সাবেক শিক্ষক এইচ এম মাহবুবুল আলম, ছড়াকার দীপংকর চক্রবর্তী, সরকারি আলেকান্দা কলেজের অধ্যাপক মহিঊদ্দীন চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ সহ ইংরেজী বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী ও মরহুম শাহাদাৎ হোসেনের পরিবার স্বজনরা। 

    ইংরেজী বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজত স্মরণানুষ্ঠান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।   

    প্রসঙ্গত, অধ্যাপক শাহাদাৎ হোসেন চলতি বছরের ১৩ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ