ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুত

    বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সবধরণের প্রস্তুতি শেষ হয়েছে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে সবচেয়ে বেশি আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা সবাই আছেন বিদ্যালয় খোলার অপেক্ষায়। নগরী ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ, থার্মোমিটারের মজুদ নিশ্চিত করা হয়েছে।

    নগরীর ‍বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে, ধোয়া-মোছার কাজ চলছে। বেঞ্চগুলোও ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। পরিপাটি কলেজের আঙিনা যেন শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর গুনছে। 


    বরিশাল জেলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র তামীম তালুকদার জানান, বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস করে একঘেঁয়েমি এসে গেছে। পড়াশোনায় মজা পাচ্ছিলাম না। হঠাৎ স্কুল খোলার কথা শোনার পর অনেক ভালো লাগছে। 

    নগরীর হালিমা খাতুন স্কুলের  শিক্ষার্থী আসমা হকের বাবা ইমরুল কায়েস বাকের বলেন, স্কুল বন্ধ থাকায় সন্তানকে নিয়ে চিন্তিত ছিলাম। লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে। এ থেকে উত্তরণে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার কথাও বলেন তিনি।


    আসমত ‍আলী খান (এ.কে) ‍ইনিস্টিটি্উটের সিনিয়র শিক্ষক জিয়াউল হক ফারুক  বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও বিভিন্ন মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছি। পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকলে সন্তানদের স্কুলে না পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছি।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ