ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লেবুখালী সেতুটি শহীদ আলাউদ্দিন সেতু নাম করনের দাবিতে মানববন্ধন

    লেবুখালী সেতুটি শহীদ আলাউদ্দিন সেতু নাম করনের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীতে নবনির্মিত সেতুটি ’শহীদ আলাউদ্দিন সেতু” নামকরনের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায়  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে ’শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে  এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলার সভাপতি এস এম আবুল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিষ্ট  পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকার অগ্রনী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা অওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল আলম বাবুল, জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাধারণ সম্পাদক মো.কাউয়ুম উদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী খেপুপাড়া শাখার সদস্য শিক্ষক অমল চন্দ্র কর্মকার প্রমূখ।

     সমাবেশে বক্তারা বলেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের অধিবাসী শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী  গনঅদ্ভ্যুত্থানে  বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবানে এক বিক্ষোভ মিছিলে অংশ নিলে তৎকালীন ইষ্ট পাকিস্থান রাইফেলের গুলিতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন এলাকায় শহীদ হন। 

    এসময় আলাউদ্দিন বরিশালের এ,কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল। বর্তমানে বরিশাল-পটুয়াখালীর সড়কের লেবুখালীতে নব-নির্মিত সেতুটি শহীদ আলাউদ্দিনের নামে নাম করনের দাবিতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বক্তারা। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত স্মারক লিপি পাঠ করেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক আতাজুল ইসলাম।

     

     

    এনামুল হক /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ