ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় নারী খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত শুরু

    কলাপাড়ায় নারী খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র সাথে একজন ওএমএস ডিলারের অনৈতিক কর্মকান্ডের অভিযোগের তদন্ত শুরু করেছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। 

    সোমবার ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভির হোসেন’র নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত শুরু করবেন বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: লিয়াকত আলী।
     
    এর আগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র সাথে ওএমএস ডিলারের অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কলাপাড়া থানায় সাধারন ডায়েরী দায়ের করেন পৌরশহরের ইসলামপুর এলাকার মোসা: মাসুমা আক্তার কলি। তিনি প্রতিকার পেতে কলাপাড়া ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগও দায়ের করেন। 
    মাসুমা আক্তার সাধারন ডায়েরীতে উল্লেখ করেন, খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা তার স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে দীর্ঘ ১ বছর ৬ মাস পরকীয়ায় লিপ্ত হয়ে অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বিষয়টি অফিস পাড়ায় মুখরোচক আলোচনায় পরিনত হয় বেশ ক’দিন। গনমাধ্যমে উঠে আসে নারী খাদ্য পরিদর্শক’র এ কীর্তি। এরপর বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জাহাঙ্গীর হোসেন এ ঘটনার তদন্তে ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তানভির হোসেন’র নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন।

    এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: তানভির হোসেন’র সাথে যোগাযোগের জন্য তার মুঠো ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। 


    এনামুল হক / এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ