ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • কলাপাড়ায় ধূলাসার ইউপি চেয়ারম্যানকে তলব 

      কলাপাড়ায় ধূলাসার ইউপি চেয়ারম্যানকে তলব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     পটুয়াখালীর কলাপাড়ায় ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকনকে সশরীরে তলব করেছেন আদালত। রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন। 

    আদালত সূত্র জানায়, উপজেলা ধূলাসার ইউনিয়নের মো: অহিদুজ্জামান মৃধা প্রতারনা ও আত্মসাতের অভিযোগে একই ইউনিয়নের হাজী নুরুল ইসলাম সহ তিন জনের বিরুদ্ধে  আদালতে  চলতি বছরের ১১ ফেব্রুয়ারী একটি নালিশী মামলা দায়ের করা হয় ।  আদালত মামলার অভিযোগের বিষয়ে ধূলাসার চেয়ারম্যানকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও চেয়ারম্যান প্রতিবেদন না দেয়ায় আজ আদালত ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকনকে প্রতিবেদন সহ সশরীরে তলব করেছেন। মামলার পরবর্তী তারিখ ২২ সেপ্টেম্বর ধার্য রাখা হয় ।  ।  

    আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও মামলার বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট আ: সত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

     

     

    এনামুল হক / এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ