ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ভাইরাল গান গাওয়ার পরই হাসপাতালে হিরো আলম

    ভাইরাল গান গাওয়ার পরই হাসপাতালে হিরো আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় ‘মানিকে মাগে হিথে’ শিরোনামে একটি সিংহলি ভাষার গান ভাইরাল হয়েছে। এটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও ভাইরাল হয়েছে। গানটি গেয়েছেন শ্রীঙ্কার ইয়োহানি ডি সিলভা; তিনি দেশটির তরুণ শিল্পী, গীতিকার ও সংগীত প্রযোজক।

    গানটিতে বুঁদ সংগীতপ্রেমীরা যে যখন যেমন পারছেন নিজের মতো করে গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। সিংহলি ভাষা না বোঝার কারণে ভারত-বাংলাদেশিদের অনেকেই ভুলভাল উচ্চারণ করছেন। একেকজনের অদ্ভুত উচ্চারণে ‘মানিকে মাগে হিথে’ কখনো কখনো অদ্ভুত রূপ নিচ্ছে, যা নেটদুনিয়ায় হাসির খোরাকে পরিণত হচ্ছে।

    এই গানটি বাংলাদেশের অনেকেই গেয়েছেন। তবে সবচেয়ে হাসির খোরাক জুগিয়েছে হিরো আলমের মানিকে মাগে হিথে গাওয়ার ধরন। ভুলভাল উচ্চারণ আর বেসুরো গায়কী নিয়ে রীতিমতো ট্রলের বন্যা বয়ে গেছে। তবে এই গান গাওয়ার দুদিনের মাথায় হিরো আলমকে হাসপাতালে দেখা গেল। ফেসবুকে লাইভে এসে তিনি জানালেন, তাঁর অস্ত্রোপচার হবে। কিসের? জানালেন- পায়ের নিচে একটি ফোঁড়া হয়েছে। পূবাইলের কাছে একটি হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুক লাইভে বিষয়টি জানান। এরপরে হিরো আলম আরেকটি লাইভে জানান, অস্ত্রোপচারের পর তিনি এখন বিশ্রামে রয়েছেন। 

    হিরো আলম রবিবার জানালেন, ১০ দিন তাকে বিশ্রাম নিতে হবে। তিনি বলেন, 'মানিকে মাগে হিতে গানটি গাওয়ার সময় টের পাই আমার পায়ের ব্যথা। এরপর দেখি সেটা ফুলে গেছে। পূবাইলে শুটিংয়ে গিয়ে কাজ করতে পারিনি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন বিশ্রামে রয়েছি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় এসেছি।' 

    এদিকে হিরো আলমের এই গানটি নিয়ে ভারতেও বেশ ট্রল হচ্ছে। এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন কলকাতার অভিনেতা রুদ্রনীল ঘোষ। ভিডিওটি বানানো হয়েছে যে মনে হচ্ছে ইয়োহানি ডি সিলভা গানটি কিবোর্ডে বাজিয়ে ক্লাস নিচ্ছেন হিরো আলমের। তাকে সঠিক উচ্চারণ শেখাচ্ছেন। কিন্তু এ কী! হঠাৎই শব্দ ভুলে বাংলা গান গাইতে শুরু করলেন হিরো আলম। যা শুনে ইয়োহানি তার গানের ক্লাস বন্ধই করে দিলেন।

    ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, ‘মানিকে মাগে হিথে’ সংগীত প্রশিক্ষণ কেন্দ্র। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ