ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • হাসপাতালে ভর্তি পরীমনি

    হাসপাতালে ভর্তি পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর গত দুইদিন আগে প্রথমবারের মতো ‘মুখোশ’ নামে একটি সিনেমার শুটিংয়ে কাজ শুরু করেন হালের এই আলোচিত চিত্রনায়িকা। কিন্তু রোববার বিকালে অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গেছেন তিনি। 

    পরীমনি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

    পরীমনি রোববার বিকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যে হাসপাতালে তিনি গেছেন, সেটির লোকেশনও ট্যাগ করেছেন।  ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’

    এর আগে পরীমনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে।  তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ