ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • আগৈলঝাড়ায় ৩০ জন কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান

     আগৈলঝাড়ায় ৩০ জন কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মারকায মাদ্রাসার ৩০ জন পবিত্র কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান করা হয়েছে। এ সময় তাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলার আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মারকায মাদ্রাসা কমপ্লেক্সে বাদ যোহর মাদ্রাসার চেয়ারম্যান মো. জুবায়ের হোসাইন এর সভাপতিত্বে কোরআনে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেওয়াসহ, বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। 

    পবিত্র কোরআনে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেন মাদারীপুর সুন্নতী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল বারীসহ অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যগন। এসময়  দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, মাদ্রাসার শিক্ষক মুফতি রফিকুল ইসলাম, মুফতি আবু হাসান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা হেদায়েত উল্লাহ প্রমুখ।  

    এসময় বক্তারা বলেন, পবিত্র কোরআন আল্লাহর বাণী। প্রত্যেক মুসলমানকেই কোরআন শিখতে হবে। নামাজ পড়তে হবে। কোরআনের দেখানো পথে সকলকে চলতে হবে।দোয়া মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ