ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • আগৈলঝাড়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক         

     আগৈলঝাড়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক         
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক যুবক। বুধবার সকালে উপজেলার গৈলা বাজারে তন্নীমা মেডিসিন হাউজে  এ ঘটনা ঘটে । আটককৃত মাসুম বেপারীকে (৩০) গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মৃত হুমায়ুন বেপারীর ছেলে। জানা গেছে গৈলা বাজারে তন্নীমা মেডিসিন হাউজ থেকে গত একসপ্তাহ আগে দিনে দুপুরে প্রায় ৭০ হাজার টাকার ওষুধ চুরি হয় । সেসময় দোকানে থাকা সিসিটিভির ফুটেজে চোরকে দেখতে পেলেও তখন শনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার সকালে ওষুধ কেনতে আসলে সিসিটিভির ফুটেজ দেখে মাসুমকে শনাক্ত করে তন্নীমা মেডিসিন হাউজের মালিক কুদ্দুস সরদার। এসময় দোকান থেকে বের হয়ে পালানোর সময় বাজারের লোকজন মাসুম বেপারীকে আটক করে । 

     তন্নীমা মেডিসিন হাউজের মালিক কুদ্দুস সরদার জানান, গত একসপ্তাহ আগে এই চোর আমার দোকান থেকে দিনে দুপুরে প্রায় ৭০ হাজার টাকার ঔষধ চুরি করে নিয়ে যায়। পরে দোকানে থাকা সিসিটিভির ফুটেজে চোরকে দেখতে পেলেও তখন শনাক্ত করা সম্ভব হয়নি। এই চোর আবার দোকানে এসে ঔষধ নিতে চাইলে তাকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করি। তখন চোর দোকান থেকে বের হয়ে বাজারের মধ্যে দৌড় দিলে লোকজন তাকে আটক করে।

     গৈলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশান্ত কর্মকার বলেন, আটকৃত মাসুম এর আগে একাধিকবার বিভিন্ন দোকানে চুরি করেছে। পরে পুলিশ এসে চোর মাসুমকে আটক করে থানায় নিয়ে যায়।   আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আটককৃত চোরের বিরুদ্ধে কোন ব্যবসায়ী মামলা দায়ের না করায় তাকে ৫৫ ধারায় বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে  প্রেরণ করা হয়েছে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ