ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • নগরীতে মহিষের বাসি মাংসসহ আটক ৩ 

    নগরীতে মহিষের বাসি মাংসসহ আটক ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে  একদিন আগের জবাইকৃত  বাসি প্রায় ৪০ কেজি  মহিষের মাংসসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১ টার দিকে নগরীর দপদপিয়া টোল প্লাজা থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হলো  নগরীর বটতলা এলাকার শাহজাহানের ছেলে রিপন, একই এলাকার  আইয়ুব আলীর ছেলে জসিম এবং মিন্টুর ছেলে রেজা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার এসআই রিয়াজ উদ্দিন ।

    জানা গেছে বরিশালের বন্দর থানাধীন নেহালগঞ্জ গজলি দিঘির পাড় এলাকার শাহজাহান নামে এক ব্যক্তির একদিন আগের  জবাইকৃত বাঁশি মহিষের মাংস কেনে  রিপন, জসিম  ও  রেজা ।পরে অটোরিক্সাযোগে  বরিশালে বিক্রির উদ্দেশ্যে  নিয়ে আসছিল । পথিমধ্যে দপদপিয়া টোলঘর এলাকায় স্থানীয়রা তাদের ধরে ফেলে ।

     কোতোয়ালী মডেল থানার এস আই রিয়াজ উদ্দিন জানান, স্থানীয়রা থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে হয় । একদিন আগে মহিষটি জবাই দেয়ায় কারনে মাংস বাসি হয়ে যায় । সে কারণে বাজারে মাংস বিক্রি করার জন্য এনে ছিল বলে   বিষয়টি আটকৃতরা স্বীকার করেছেন।  আটককৃতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ