ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • মহানগর ছাত্রদল সভাপতিকে কেন্দ্রে তলব

    মহানগর ছাত্রদল সভাপতিকে কেন্দ্রে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনিকে সশরীরে কৈফিয়ত তলব করেছে কেন্দ্রিয় কমিটি। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এ তলব করা হয়। বুধবার দিবাগত রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এবং গণমাধ্যমে প্রেরিত এক সাংগঠনিক চিঠিতে কৈফিয়ত তলব করা হয়। 

    চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত জবাব দেয়ার  নির্দেশ দেয়া হয়।

    কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ওই সিদ্ধান্ত অনুমোদন দেন। তবে রেজাউল করিম রনির বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি চিঠিতে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ