ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • মৃত্যুর ৫ বছর ‘ছাড়পত্র’ পেল দিতির সিনেমা

    মৃত্যুর ৫ বছর ‘ছাড়পত্র’ পেল দিতির সিনেমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতির মৃত্যুর ৫ বছর পর তার অভিনীত সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।  সিনেমাটির নাম ‘এ দেশ তোমার আমার’।  এর পরিচালক ছিলেন এফ আই মানিক।

    বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে।  বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

    ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  ২০১৬ সালের ২০ মার্চ মাসে তিনি হাসপাতালেই মারা যান। 

    ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পা রাখেন দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’।  দিতির শেষ ছবি ‘এ দেশ তোমার আমার’। 

    দিতির সর্বশেষ সিনেমা মুক্তির বিষয়ে জায়েদ খান বলেন, অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি আজ ছাড়পত্র পেয়েছে। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবেই ভালো লাগছে।

    ‘আমাদের দেশের কিংবদন্তি অভিনেত্রী দিতির সর্বশেষ সিনেমা এটি। এতে কাজ করতে গিয়ে তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতির জন্ম হয়েছিল। সেই সময়টার কথা খুব মনে পড়ছে। তিনি মারা যাওয়ার পরও আমরা সিনেমাটির শুটিং করেছি। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ