ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কাদের মির্জার বিচার চেয়েছে জাতীয় পার্টি

    কাদের মির্জার বিচার চেয়েছে জাতীয় পার্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলের নেতাকে মারধরের অভিযোগ এনে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিচার চেয়েছেন জাতীয় পার্টির এমপিরা।

    গতকাল জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে এ দাবি করা হয়। বিষয়টি নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, কাদের মির্জা বিভিন্নভাবে সারা বাংলাদেশে বিতর্কিত।

    তার ভাইয়ের কাছে কতটুকু বিতর্কিত আমি জানি না। দলের কাছে কতটুকু বিতর্কিত আমি জানি না। কিন্তু কোম্পানীগঞ্জসহ সারা বাংলাদেশে তিনি অবাঞ্ছিত মানুষে পরিণত হয়েছেন। 

    রাঙ্গা বলেন, তিনি (কাদের মির্জা) কখন, কাকে কী বলছেন, আমি জানি না। জানি তিনি একটি দলের সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী সেই দলের সভাপতি। আমরাও বঙ্গবন্ধুকন্যা হিসেবে তাকে সম্মান করি। তিনি সবসময় ন্যায়বিচার করেন, আমরা তা-ই মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী না থাকার কারণে আমরা আপনার (স্পিকার) মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ন্যায়বিচার ও তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণের আহ্‌বান করছি। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি। রাঙ্গা বলেন, বিগত নির্বাচনে অনেকগুলো আসনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্কের খাতিরে নির্বাচন করিনি। অনুরূপভাবে আমাদের অনেক আসনেও আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। সুসম্পর্কটা যাতে ঠিক থাকে, সেই দৃষ্টি আমাদের সবসময় ছিল। আমাদের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকাকালে আমাদের সে নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, স্বপন খুবই নিরীহ মানুষ। আমাদের কথার ভিত্তিতে আসনটি (নোয়াখালী-৫) তিনি ছেড়ে দিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর বিশেষ আইনের মেয়াদ বাড়ানোর বিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে কোম্পানীগঞ্জের ঘটনার কথা উল্লেখ করে বিচারের দাবি করেন জাপার আরেক এমপি শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, মুঘল সম্রাটের সময় যখন কেউ ন্যায় বিচার পেত না, তখন লাল কেল্লায় ঘণ্টা বাজাত। আজ আমরা ঘণ্টা বাজাচ্ছি সংসদে। মাঝখানে অনেকগুলো ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেছে। সংসদকেই ন্যায়বিচার করতে হবে। 

    গত ৮ সেপ্টেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বপনকে মারধরের অভিযোগ ওঠে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ