ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বৈঠকের সিদ্ধান্ত সময়মতো জানতে পারবেন: মির্জা ফখরুল

      বৈঠকের সিদ্ধান্ত সময়মতো জানতে পারবেন: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনটি ধারাবাহিক মিটিংয়ে কি কি পরামর্শ এসেছে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সময়মতো জানতে পারবেন। আমরাই আমাদের প্রয়োজনে আপনাদেরকে জানাবো।


    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে দলের তৃতীয় দিনের ধারাহিক বৈঠকের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

    মির্জা ফখরুল বলেন, দলের কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদেরও মতামত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের তিনটি সভা হলো-এটা আজকে শেষ। শনিবারে আমাদের স্থায়ী কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো যে, আরো কয়েকটি সভা করবো কিনা। কারণ আমাদের এখনো কিছু কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে মতবিনিময় বাকি রয়েছে। তাদের মতামত এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট-সেক্রেটারিদের নিয়ে মিটিং করার কথা আছে।

    তিনি বলেন, আমরা হয়তো সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেব। পরে পেশাজীবীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত হয় পরবর্তিতে এসব মিটিংগুলো আমরা করব।

    মির্জা ফখরুল বলেন, আমাদের এসব ধারাবাহিক বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, কী করণীয় এবং আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং নেতাদের মতামত শুনেছেন।

    গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৪টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা এই বৈঠক হয়। মঙ্গলবার এই বৈঠক শুরু হয়েছিল যা বৃহস্পতিবার শেষ হলো। এই তিন দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং শেষ দিন দলের অঙ্গসংগঠনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বৈঠক ডেকেছেন।

    তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ