ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • পবিত্র ওমরাহ পালনে স্বস্ত্রীক সৌদি গেলেন জাহাঙ্গীর কবির নানক

    পবিত্র ওমরাহ পালনে স্বস্ত্রীক সৌদি গেলেন জাহাঙ্গীর কবির নানক
    পবিত্র ওমরাহ পালনে স্বস্ত্রীক সৌদি গেলেন জাহাঙ্গীর কবির নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্বস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ২টার ফ্লাইটে মুসলিম উমরাহ তীর্থস্থান মক্কা-মদিনার উদ্দেশ্যে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তাঁরা।

    ওমরাহ হজ পালনের যাত্রা শুরুর পূর্বে এক ফেসবুক বার্তায় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, ‘দীর্ঘদিন যাবৎ পবিত্র উমরাহ পালনের ইচ্ছা ছিল। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যেতে পারিনি।

    তিনি বলেন, ‘এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, তাই ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি (জাহাঙ্গীর কবির নানক) ও আমার স্ত্রী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস পবিত্র উমরাহ পালনের জন্য মুসলিম উমরাহ তীর্থস্থান মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা করছি। আমাদের ইবাদত, প্রার্থনায় আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ।

    সকলের কাছে দোয়া চেয়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা যেন পবিত্র ওমরাহ পালন করে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি এজন্য সকলে দোয়া করবেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ