ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • জন্মের পর ২ মাস হাসপাতালে ছিল দিয়ার সন্তান, প্রকাশ্যে ছবি

    জন্মের পর ২ মাস হাসপাতালে ছিল দিয়ার সন্তান, প্রকাশ্যে ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চলতি বছরের মে মাসে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। অবশেষে সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন দিয়া। দীর্ঘ চার মাস পর সন্তানের মুখের ছবি নেটিজেনদের সামনে এনেছেন। ছবিতে দেখা যাচ্ছে, দিয়ার কোলে রয়েছে একরত্তি। মায়ের কাঁধে মাথা দিয়ে শান্তির নিদ্রায় মগ্ন সে।

    দিয়ার বাড়িতেই তোলা সেই ছবি। গত ১৪ মে দিয়া ও বৈভব সন্তানের জন্ম দেন। ছেলে সন্তানের নাম রাখেন আভ্যান। তবে সন্তান জন্ম দেওয়ার খবর জুলাই মাসে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শিশুর হাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। সঙ্গে জানিয়েছিলেন, গর্ভাবস্থায় কিছু শারীরিক সমস্যা হয়েছিল তার।

    দিয়াই জানিয়েছিলেন, আভ্যান তার প্রিম্যাচিওর বেবি। জন্মের পর দু‌ই মাস নিউবর্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিল তার সন্তান। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিকভাবে মিটেছে। তার জন্য হাসপাতালের সব চিকিৎসক ও নার্সদের ধন্যবাদও জানিয়েছেন তিনি পোস্টে।

    দিয়া শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গল্পটা সবে শুরু হয়েছে। আভ্যান তোমার জন্মের প্রথম চার মাসে বহু মানুষ তোমার যত্ন নিয়েছে। তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। ড. হরি, ড. জুই, ড. প্রদীপ, ড. অনীশ, আর সব নার্স ও হাসপাতালের প্রতি আমরা কৃতজ্ঞ। আভ্যান, তুমি তাদের থেকে যা যত্ন পেয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ থাকব।’

    আভ্যানের উদ্দেশে দিয়া লিখেছেন, ‘আভ্যান তুমি আমাদের নম্রতা, ভদ্রতা এবং প্রার্থনা করার শক্তি কতটা তা বুঝিয়েছ। তুমি ভালো থাকো। তুমি আমাদের পরিপূর্ণ করো। তোমার শক্তি ও প্রার্থনা ছাড়া আমরা কিছু করতে পারতাম না। ধন্যবাদ। তুমি জানো তুমি কে। যেসব মা-বাবাদের সন্তানরা এখনও এনআইসিইউতে এখনও আছে তাদের জন্য প্রার্থনা করছি।’

    দিয়ার ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। লিখেছেন, ‘ঈশ্বর তোমার সুন্দর পরিবারকে আশীর্বাদ করুন।’ অভিনেত্রী সোনালি বেন্দ্রে লিখেছেন, ‘বাড়িতে অনেক স্বাগত তোমায় আভ্যান। দিয়া তোমায় ও তোমার পরিবারকে অনেক ভালোবাসা।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ