ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ৫ মাস ধরে কথা বলতে পারছেন না বাপ্পি লাহিড়ী!

    ৫ মাস ধরে কথা বলতে পারছেন না বাপ্পি লাহিড়ী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পী লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ রয়েছেন।

    গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন তিনি। ভাইরাসের জন্য সংক্রমণ ছড়িয়েছিল তার ফুসফুসেও। এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে বাপ্পীর। 

    এমনকি কথা বলাও বন্ধ হয়ে যায়। জানা গেছে, বাপ্পি লাহিড়ী নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। পাঁচ মাস ধরে তার কথা বলা বন্ধ।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    এ বিষয়ে গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী জানান, বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। আসলে পাঁচ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। 

    তবে পূজার আগেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।

    বাপ্পা লাহিড়ি এও জানান, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও রয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ