ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ!

    বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে এসে আটকা পড়া একটি মায়াবী হরিণ (বার্কিং ডিয়ার) উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবারও তা বনে ছেড়ে দেয়া হয়েছে। 

    রবিবার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ির সীমানায় নেট জালে জড়িয়ে আটকে পড়া এই মায়াবী হরিণটিকে উদ্ধার করে বন বিভাগ।

    বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো এনামুল হক জানান, রবিবার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ির সীমানায় নেট জালে জড়িয়ে থাকা একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। 

    খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত সেখান থেকে হরিনটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া হরিণের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। সীমানা বেড়ার নেটের জালে জড়িয়ে আটকে পড়ায় ছুটাছুিটর চেষ্টা করলে হরিণটি আহত হয়। পরে চাঁদপাই রেঞ্জ অফিসে এনে চিকিৎসা দিয়ে সকাল ১০টায় আবারও হরিণটিকে বনে অবমুক্ত করা হয়। 

    ধারণা করা হচ্ছে প্রায় ২০ কেজি ওজনের পুরুষ মায়াবী হরিণটি বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে এসেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ