ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ নভেম্বর

    ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ নভেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পেছাল। অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত।

    রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর বিশেষ ট্রাইব্যুনাল- ৫ এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালত এ আদেশ দেন।

    আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারীবাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। তাই মৃত্যুর প্রতিবেদন আসা সাপেক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।

    আজ আদালতে মির্জা ফখরুলসহ অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর পল্টনে নির্বাচন পরবর্তী সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে পল্টন থানার উপ-পরিদর্শক শরিফ মামলাটি দায়ের করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ